June 22, 2026, 1:20 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

চুয়ান্নতম বিজয় দিবসে গোলাম রাব্বানী তোতার “বাংলাদেশ আমার অহংকার” বইয়ের উন্মোচন

মাহিদুল ইসলাম ফরহাদ 

চুয়ান্নতম বিজয় দিবসে গোলাম রাব্বানী তোতার “বাংলাদেশ আমার অহংকার” বইয়ের উন্মোচন

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

বাংলাদেশের চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে সু-স্বাগতম লেখক, নাট্যকার ও গ্রন্থ সম্পাদক গোলাম রাব্বানী তোতার লেখা “বাংলাদেশ আমার অহংকার” বইটির উন্মোচন করা হয়েছে।

২৪ জানুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন গ্রন্থ সম্পাদক গোলাম রাব্বানী তোতা নিজেই। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক সামসুল ইসলাম টুকু, প্রবীণ সাংবাদিক ও লেখক তসলিম উদ্দিন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শহীদ উদ্দিন আল-হাসান, চাঁপাইনবাবগঞ্জ পোস্ট মাস্টার (অবঃ) লক্ষণ চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা (অবঃ) আমিনুল ইসলাম, বালিয়াডাঙা ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহসান, সোনামসজিদের আমদানিকারক দিলীপ কুমার মন্ডল ও পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুকা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।

বইটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাস, আন্দোলন-সংগ্রাম ও সাধারণ মানুষের অনুভূতির প্রতিফলন এই গ্রন্থে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। লেখক গোলাম রাব্বানী তোতা তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের পা এখন পঞ্চান্নোর দোরে। বহু আন্দোলন সংগ্রাম আর রক্তপাতের মধ্য দিয়ে কখনো হাসিমুখে, কখনো বিষণ্ন বদনে, আবার কখনো ক্রোধান্বিত হয়ে এগিয়ে যাচ্ছে আমার সোনার বাংলাদেশ। এই দেশে বহু মত ও পথের আবির্ভাব হয়েছে। আমরা সাধারণ মানুষ কঠিন বিষয়াদি বুঝি না—জানি না। সহজ-সরলভাবে দেশ পরিচালিত হোক—এটাই আমার ও সাধারণ নাগরিকের প্রত্যাশা।”

অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয় এবং উপস্থিত অতিথিরা লেখকের এই উদ্যোগকে সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা