June 17, 2026, 2:08 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

চৌদ্দগ্রামে নির্বাচন উপলক্ষে ছুটিতে আসা প্রবাসীদের সংবর্ধনা

মো লুৎফুর রহমান

চৌদ্দগ্রামে নির্বাচন উপলক্ষে ছুটিতে আসা প্রবাসীদের সংবর্ধনা

 

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি

 

 

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনকে সামনে রেখে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে আসা রেমিটেন্সযোদ্ধা প্রবাসীদের সংবর্ধনা দিয়েছে জামায়াত। শনিবার রাতে পৌর এলাকার রামরায়গ্রাম মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারী বেলাল হোসাইন। রামরায়গ্রাম ইউনিট জামায়াত সভাপতি মাওলানা আহসান উল্লাহর সভাপতিত্বে ও বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিচালক মাসুদ করিমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপ প্রবাসী মাসুম বিল্লাহ, প্রবাসী তোফায়েল রেজা, প্রবাসী গাজী নাছির। উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ডাঃ তাহেরের হাতে ফুল দিয়ে বিএনপি নেতা রুহুল আমিন, বাবুল মিয়া ও আ’লীগ থেকে মোঃ শহীদ উল্লাহ জামায়াতে যোগদান করেন। এ সময় বিভিন্ন পর্যায়ের জামায়াত-শিবির নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিতছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা