June 13, 2026, 7:13 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

জলঢাকায় পানি উন্নয়ন বোর্ডের সেতু নির্মাণে গুণগত মান নিয়ে প্রশ্ন

জেলা প্রতিনিধি, নীলফামারী

জলঢাকায় পানি উন্নয়ন বোর্ডের সেতু নির্মাণে গুণগত মান নিয়ে প্রশ্ন

 

 

 

নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের আওতায় প্রায় ৪ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের কাজ চলছে। তবে স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে মান ও সময় ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

জানা গেছে, প্রকল্পের নির্ধারিত সময়সীমা কয়েক দফা বাড়ানো হলেও এখনও কাজ সম্পূর্ণ হয়নি। নির্মাণকাজে ব্যবহৃত পাথর, বালু ও অন্যান্য উপকরণের মান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ রয়েছে। এছাড়া ঢালাই ও ফিনিশিং কাজেও শৈথিল্যের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী একরামুল ইসলাম জানান, “আমরা নিয়ম অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছি। যদি কোথাও ত্রুটি থেকে থাকে, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, “কাজ এখনো চলমান, আমরা নিয়মিত তদারকি করছি। সঠিকভাবে কাজ সম্পন্ন নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, সরকারি অর্থে নির্মিত এই সেতুটি মানসম্পন্নভাবে সম্পন্ন হলে এলাকার যাতায়াত ও অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা