June 21, 2026, 4:19 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

জামায়াত নির্বাচনী কার্যক্রমে সবদিক দিয়ে এগিয়ে, বর্জনের আশঙ্কা নাই -সৈয়দপুরে শামসুজ্জামান দুদু

জামায়াত নির্বাচনী কার্যক্রমে সবদিক দিয়ে এগিয়ে, বর্জনের আশঙ্কা নাই -সৈয়দপুরে শামসুজ্জামান দুদু

জামায়াত নির্বাচনী কার্যক্রমে সবদিক
দিয়ে এগিয়ে, বর্জনের আশঙ্কা নাই -সৈয়দপুরে শামসুজ্জামান দুদু‍

মো:জাকির হোসেন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবিতে আন্দোলন করলেও বর্তমান নিয়মে নির্বাচনে অংশ নিতে জামায়াত সবদিক দিয়ে এগিয়ে রয়েছে। তারা ইতোমধ্যে প্রার্থী ঘোষণা সম্পন্ন করে ব্যাপকভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুতরাং পিআর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে এরকম কোন আশঙ্কা নাই। এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি আজ বুধবার (১ অক্টোবর) সন্ধায় নীলফামারীর সৈয়দপুরে কেন্দ্রীয় পূজা মন্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন।

তিনি আরও বলেন, যারা পিআর চাচ্ছে তাদের অধিকার আছে জনগণের কাছে গিয়ে এই বিষয়ে কথা বলার। তাই তারা কর্মসূচি দিচ্ছে। তবে পিআর পদ্ধতি সাংবিধানিক বিষয়। তারা যদি ক্ষমতায় যায় তখন এই পদ্ধতি সংযোজন করতে পারবেন। এটা বিএনপির কাজ নয়। বিএনপি শতবছর ধরে চলে আসা পদ্ধতিতেই নির্বাচন করবে। সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।

সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু আরও বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। সকল ধর্মের সহাবস্থান নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতলী আমরা সবাই বাংলাদেশী। সবার সমান অধিকার। এখানে কোন ভেদাভেদ নাই। এই চিন্তা ও বিশ্বাসকে ধারণ করেই শহীদ জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন।

একইভাবে বেগম খালেদা জিয়া দলকে সুসংগঠিত করে দীর্ঘদিন নেতৃত্ব দিয়ে চলেছেন। বিগত ১৬ বছর ধরে তারেক রহমান আন্দোলন সংগ্রাম করে জাতিকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠায় সদা সংকল্পবদ্ধ। তাই গণতন্ত্রের জন্য সকল লড়াইয়ে অগ্র ভূমিকা রেখেছি। চব্বিশের ঘটনায়ও তার প্রমাণ রয়েছে।

বিএনপি নেতা দুদু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তারা মারা গেলেও আমাদের মাঝে আছেন। আমরা তাদের স্মরণ করি এবং তাদের ত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার চেষ্টা করছি। জনাব তারেক রহমান বলেছেন এবারের নির্বাচন অতো সহজ নয়। তাই সবার কাছে যেতে হবে। ভোট আদায় করতে হবে। তাহলেই বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা সম্ভব হবে। এজন্য নেতৃবৃন্দের প্রতি তিনি সে অনুযায়ী কাজ করার আহ্বান জানান।

সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কস্থ উপজেলার প্রধান পূজামন্ডপে এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, বাংলাদেশ হিন্দু কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও সৈয়দপুর জেলা বিএনপির সহ সভাপতি সুমিত কুমার আগারওয়ালা নিক্কি, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন।

এছাড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা বেগমসহ অন্যান্য নেতাকর্মী এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পোদ্দারসহ সংশ্লিষ্ট নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

এর আগে শামসুজ্জামান দুদু সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছলে সেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়নপ্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও আন্তর্জাতিক খ্যাতিমান কণ্ঠশিল্পী আমাদের প্রিয় বেবী নাজনীন।
মো:জাকির হোসেন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
তাং:১/১০/২০২৫
মোবাইল :০১৭৫১৯৯১৭০০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা