June 22, 2026, 3:59 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

জুলাই শহীদ পরিবারের সদস্যের বক্তব্য ও দোআর মাধ্যমে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী সিরাজুল মামুনের প্রচারণা শুরু

মোহাম্মদ নাজির খান

জুলাই শহীদ পরিবারের সদস্যের বক্তব্য ও দোআর মাধ্যমে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী সিরাজুল মামুনের প্রচারণা শুরু।

 

নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত-এনসিপি সহ ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুনের নির্বাচনী কার্যক্রম চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ ও দোআ মাহফিলের মাধ্যমে শুরু হয়েছে।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক প্রার্থী মাওলানা মুঈনুদ্দীন আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দল সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন।

 

২২ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার সকাল দশটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে প্রোগ্রাম শুরু হলে প্রথমেই উদ্বোধনী বক্তব্য দেন- জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদ আবুল হাসান স্বজনের ভাই অনিক এবং শেষে দোআ ও মুনাজাত পরিচালনা করেন দেওভোগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী।

 

খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলীল, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, নারায়ণগঞ্জের আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি ও ১০ দলীয় লিয়াজো কমিটির সদস্য সচিব এইচএম নাসিরুদ্দিন, বন্দর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম, শহীদ আবুল হাসান স্বজনের বাবা, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সভাপতি আনাস আহমদ, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নির্মল চন্দ্র দত্ত, প্রমুখ।

 

বার্তাপ্রেরক , মোহাম্মদ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা