April 22, 2026, 10:56 am
শিরোনাম :
দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি ফকিরহাট উপজেলা / থানা স্থানীয়দের হতাশা ও দাবি জোরালো দক্ষিণ পৈরতলায় প্রকাশ্যে ইয়াবা বাণিজ্য: আতঙ্কে এলাকাবাসী, আলোচনায় ‘মাদক রাণী’ বানেছা শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। সরাইলে মেঘনা পাড়ে অবৈধ মাটি কাটা, ভাঙনের আশঙ্কায় আতঙ্কে এলাকাবাসী মনপুরা-তজুমুদ্দিন নৌরুটে চলাচালকারী যাত্রীসহ পণ্য বোঝাই ট্রলার ডুবি মনপুরার ব্যবসায়ীদের ২০ লাখ টাকার বেশি মালামালের ক্ষতি। মনপুরায় হামের টিকাদান কার্যক্রম জোরদার নাঙ্গলকোটে সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল-সহ আটক ১। মৌলভীবাজারের নাজমা বেগমের ‘অপহরণ’ নাটক: অতঃপর প্রেমিকসহ আটক !- নাজমা’র বিরুদ্ধে অভিযোগ তদন্তের দাবি শিক্ষা অফিসার সহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। দেড় মাসের শিশুকে বুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী,সিজারের ক্ষত শুকায়নি, তবু জামিন নামঞ্জুর—আদালত প্রাঙ্গণে মানবিক দৃশ্য

ঝালকাঠিতে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করলেন এ্যাডঃ শাহাদাৎ হোসেন

আমির হোসেন, ঝালকাঠিঃ

ঝালকাঠিতে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করলেন এ্যাডঃ শাহাদাৎ হোসেন

আমির হোসেন, ঝালকাঠিঃ সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেন ঝালকাঠি জেলা বিএনপি’র সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন। সোমবার ২৯ সেপ্টেম্বর ঝালকাঠি পৌর এলাকার কবিরাজ বাড়ী, বাগানবাড়ী , আক্ষরাবাড়ী, কালী বাড়ী, কাঠপট্টি, হরিসভা, বাঁশ পট্টি সহ বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করেন। পুজা মন্ডব পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন, রাজাপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ নুর হোসেন, জেলা বিএনপি গঠিত দুর্গোৎসব উদযাপন শৃংখলা ও পর্যবেক্ষণ কমিটির আহবায়ক বাবু চন্দন পোদ্দার, আখড়া বাড়ী মন্দির পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডাঃ অসিম কুমার সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক আলোক সাহা এবং বিএনপি এবং অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পুজায় আগাত সনাতন ধর্মাবলম্বী জনসাধারণ এবং পুজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্য জেলা বিএনপির সদস্য সচিব বলেন বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষদের সংখ্যালঘু মনে করেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রেইনবো নেশন এর ভিত্তিতে একসাথে চলবো সকলে স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে সকলের সমান অধিকার নিশ্চিত হবে। বাংলাদেশে আবহমানকাল ধরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে একসাথে মিলে মিশে আছি। আমাদের মেলবন্ধন অব্যহত থাকবে।
পূজা আনন্দময় পরিবেশে উদযাপনে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। মতবিনিময় শেষে এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন মন্দির সমুহে শুভেচ্ছা উপহার প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা