June 16, 2026, 6:58 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

জাকির হোসেন কাজী 

টঙ্গীবাড়ীতে আল-ইনসাফ যুব সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

 

জাকির হোসেন কাজী

টঙ্গীবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে আল-ইনসাফ যুব সংগঠন গরিব,অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে।

চলতি বছরে রমজান কর্মসূচির অংশ হিসেবে প্রায় শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে এ বছরের কার্যক্রমের সূচনা করা হয়েছে। সংগঠনের সদস্য রায়হান বেপারী জানান,আমরা ২০২৩ সাল থেকে আল-ইনসাফ যুব সংগঠনের মাধ্যমে ধারাবাহিকভাবে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে আসছি। সেই ধারাবাহিকতায় এ বছর আমরা উপজেলার পাঁচগাও,হাসাইল-বানারী ও কামারখাড়া ইউনিয়নের প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌছে দিয়েছি। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন মুফতি নাহিদ ইসলাম, নজরুল ইসলাম, রাজন মাঝি, নাঈম সরদার, মনির, জুয়েল, সজিব, আসিফ, জিহাদ, শরিফ, নিরব, জয়, রাতুল, সিজানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

 

মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা