June 13, 2026, 9:09 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

ঠাকুরগাঁও ৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়ার গণসংযোগ

আইনুল হক পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁও ৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়ার গণসংযোগ

আইনুল হক পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

পীরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও যুবনেতা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও -৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া গণসংযোগ করছেন।

রবিবার (২১সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৯ নং সেনগাও ইউনিয়নের ফকির গঞ্জ, ফাটারহাট, আমতলি বাজারসহ আশপাশের কয়েকটি এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

গণসংযোগ কালে অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া বলেন, রাজনীতিতে অবৈধ আয়ের উৎস বন্ধ করতে হবে তাহলে রাজনীতিবিদের সংখ্যা কমে যাবে, এমপি প্রার্থীদের অটোতে নির্বাচনী খরচ কমে যাবে, এমপি মন্ত্রী চেয়ারম্যানরা জনগনের টাকা আত্মসাৎ এর চিন্তা করবে না, সৎ শিক্ষিত লোক রাজনীতিতে এগিয়ে আসবে, দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে আমরা সবাই তার পক্ষে কাজ করবো। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু দল ও দেশের কল্যাণে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, গত ১৭ বছর আওয়ামী সরকার উন্নয়নের নামে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। মানুষের ভোটাধিকার হরণ করেছে, আমাদের ওপর ব্যাপক নির্যাতন করেছে, আমাদের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর হয়রানি করেছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা