June 21, 2026, 7:14 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

ঢাকা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনে অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ এক আসামি গ্রেফতার

বিশ্বজিৎ চন্দ্র সরকার

ঢাকা থেকে ছেড়ে আসা ওয়েলকাম পরিবহনে অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ এক আসামি গ্রেফতার

 

বিশ্বজিৎ চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ।

 

ঢাকা থেকে পিরোজপুরগামী ওয়েলকাম পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা)সহ একজন আসামিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (তারিখ ২৭-০১-২০২৬ )ইং রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যৌথ বাহিনীর সঙ্গে টুঙ্গিপাড়া থানার এসআই শুকুর আলী উপস্থিত ছিলেন।

 

অভিযানকালে সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা