June 17, 2026, 5:53 am
শিরোনাম :
বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

তারেক রহমানের পক্ষে নুনগোলায় বিএনপির গণসংযোগ

মোঃ শামছুল আলম লিটন

তারেক রহমানের পক্ষে নুনগোলায় বিএনপির গণসংযোগ

বগুড়া থেকে মোঃ শামছুল আলম লিটন:

তারেক রহমানকে বিজয়ী করতে বগুড়ার নুনগোলা ইউনিয়নের শশীবদনী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন ও নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ বজলুর নেতৃত্বে সাধারণ সম্পাদক শাহ আলম জনিসহ দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

নেতাকর্মীরা সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং আসন্ন নির্বাচনে তারেক রহমানের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে বিএনপিকে বিজয়ী করা জরুরি।

স্থানীয় ভোটাররাও নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা