June 17, 2026, 4:37 am
শিরোনাম :
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা

তারেক রহমান কে বিজয়ী করতে ভোটারের দাঁড়ে দাঁড়ে নুনগোলা ইউনিয়নের আশোকোলা গ্রামের বিএনপির নেতৃবৃন্দ

মোঃ শামছুল আলম

তারেক রহমান কে বিজয়ী করতে ভোটারের দাঁড়ে দাঁড়ে নুনগোলা ইউনিয়নের আশোকোলা গ্রামের বিএনপির নেতৃবৃন্দ

 

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে সংসদ সদস্য পদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে আজ নুনগোলা ইউনিয়নের আশোকোলা গ্রামের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গ্রামের প্রতিটি পাড়া মহল্লায় ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়ে গণসংযোগ ও প্রচার মিছিল করেছে বিএনপির নেতৃবৃন্দ।

গণসংযোগ ও প্রচার মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ বজলু ও সাধারণ সম্পাদক শাহ আলম জনি, যুবদল নেতা বিপুল কর্মকার. শাহিনুর রহমান শাহিন, মহিলা নেত্রী হালিমা বেগম, মোসলেমা খাতুনসহ বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তারা প্রতিটি ভোটারের কাছে ধানের শীষ প্রতীক ভোট চান এবং তারেক রহমান ঘোষিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রতিশ্রতির বার্তা পৌছে দেন।

বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষি কার্ড প্রদানের মাধ্যমে দেশের মানুষদের সহযোগিতা করা হবে। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। এজন্য গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ধানের শীষই জনগণের ঐক্যবদ্ধ শক্তির প্রতীক। ইনশাআল্লাহ আপনাদের ঐক্যবদ্ধ রায়ে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা