June 16, 2026, 3:44 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

দরিদ্র কল্যাণ সংস্থর ম্যানেজার নুরুল ইসলাম নুরুল হকের বিরুদ্ধে নারী লোভী ও অর্থ আত্মসাতের অভিযোগ 

আল আমিন হাওলাদার

দরিদ্র কল্যাণ সংস্থর ম্যানেজার নুরুল ইসলাম নুরুল হকের বিরুদ্ধে নারী লোভী ও অর্থ আত্মসাতের অভিযোগ

 

 

আল আমিন হাওলাদার স্টাফ রির্পোটার

 

হবিগঞ্জের বাহুবলে মোছা রাশেদা খাতুন দরিদ্র কল্যাণ সংস্থর ম্যানেজার নুরুল ইসলাম নুরুল হকের বিরুদ্ধে নারী লোভী ও অর্থ আত্মসাতের অভিযোগ করেছে। মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার চীফ কো- অর্ডিনেটর মিলাদ আহমেদ বরাবর এ অভিযোগটি করেন রাশেদা খাতুন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন মিলাদ আহমেদ।

 

অভিযোগে রাশেদা খাতুন উল্লেখ করেন, নুরুল ইসলাম নুরুল হক একজন ঠক প্রতারক ও আর্থ আত্মসাৎকারী এবং নারী লোভী প্রকৃতি লোক। সে এলাকার সামাজিক বিচার অমান্য করে এবং বিচারকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সমাজে নানা রকম অন্যায় কাজ করে আসছে । নুরুল ইসলাম নুরুল হক দীর্ঘদিন ধরে দরিদ্র কল্যাণ সংস্থার পরিচালক পরিচয় দিয়ে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মহাশয় বাজারে সংস্কার অফিস নির্মাণ করে বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতি ও নারী কেলেঙ্কারি পরিচালনা করে আসছে। এলাকার অবিবাহিত মেয়েদের বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে তাদের সাথে জোরপূর্বক যৌন হয়রানি এবং গোপনে তাঁদের ছবি ও ভিডিও ধারন করে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করতে থাকে। বিদেশে নারীদের পাঠাবে বলে প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। বিগত ১ মাস পূর্বে আমাকে( রাশেদা খাতুন) মানবাধিকার সংস্থায় চাকরি দেবে বলে তাঁর অফিসে আমাকে ডাকে। তার সাথে কথাবার্তা শেষে তাঁর দরিদ্র কল্যাণ সংস্থায় চাকুরীতে যোগদান করি। চাকুরীর ৩য় দিনের মাথায় আমাকে কুপ্রস্তাব দেয়, আমি রাজি না হলে আমাকে অর্থের প্রলোভন দেখায়। চাকরিতে বড় পোস্টে যোগদান সহ শেষমেশ বিদেশে পাঠাবে বলে আমাকে প্রলোভন দেখায় । আমি ওই সময় তার অফিস থেকে চলে এসে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সাংবাদিকদের অবগত করি। ঘটনার প্রেক্ষিতে জানা যায় যে, এভাবে নুরুল ইসলাম নুরুল হক দরিদ্র পরিবারের ৪০/৫০ জন মেয়েদের চাকুরী, অর্থ ও নারী ক্ষমতায়নে উন্নত দেশে পাঠাবে বলে অফিসে ডেকে এনে শ্লীলতাহানি করে৷ দরিদ্র পরিবারের মেয়েরা তাঁর ভয়ে নিরবে এসব অত্যাচার সহ্য করে। মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার চীফ কো- অর্ডিনেটর মিলাদ আহমেদের নিকট জোর দাবি নুরুল ইসলাম নুরুল হককে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা