June 22, 2026, 2:35 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

দশ দলীয় জোটের সমঝোতায় ধামরাই আসন:  খেলাফত মজলিসের সংবাদ সম্মেলনে

সম্রাট আলাউদ্দিন

দশ দলীয় জোটের সমঝোতায় ধামরাই আসন:

খেলাফত মজলিসের সংবাদ সম্মেলনে

 

 

সম্রাট আলাউদ্দিন,ধামরাই(ঢাকা)আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে দশ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীসহ দশ দলীয় জোটের এই সিদ্ধান্ত অনুযায়ী ২০টি আসনের মধ্যে ধামরাই আসনটি খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর জন্য উন্মুক্ত (ওপেন) রাখা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ধামরাই পৌর এলাকার একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় খেলাফত মজলিসের ‘দেয়াল ঘড়ি’ প্রতীকের প্রার্থী মুফতি আশরাফ আলী জোটের সিদ্ধান্ত অনুযায়ী আসনটি ওপেন রাখার বিষয়টি নিশ্চিত করেন।

মতবিনিময় সভায় মুফতি আশরাফ আলী বলেন,

“আমাদের মূল লক্ষ্য দেশে ইসলামের ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং ধামরাইকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা। আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বৈষম্যহীন সমাজ ও সুশাসনের মাধ্যমে এমন একটি ধামরাই গড়তে চাই, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্বের কোনো স্থান থাকবে না। আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

এদিকে, জামায়াতে ইসলামী তৃণমূল পর্যায়ে সুসংগঠিত অবস্থানে থাকলেও দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কাজী আব্দুর রউফ।

 

তিনি বলেন,আমরা সংগঠনের সিদ্ধান্তে আনুগত্যশীল। দল জোটের বৃহত্তর স্বার্থে আসনটি ছেড়ে দেওয়ায় সেটিই আমাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আলী আকরাম, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও ধামরাই পৌরসভার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, ধামরাই থানা শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিল, জেলা অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সাকি, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মুফতি লুৎফুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা বাহাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা