June 17, 2026, 4:37 am
শিরোনাম :
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা

দেওয়ানগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মুসা সাহেব এর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে সাধারণ জনগণের সাথে আলোচনা সভা

দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: হৃদয় হোসেন

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী দল (বিএনপি) দেওয়ানগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের কর্ডিনেটর নির্বাচন ভিত্তিক ভোটকেন্দ্র কমিটির প্রধান সমন্বয়ক একে এম মুসা সাহেব জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত সাহেবের পক্ষে ধানের শীষ প্রতীকে সকাল থেকে রাত ১২টা পর্যন্ত মোট তিনটি সভা করেন এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: হৃদয় হোসেন
প্রথম সভাটি অনুষ্ঠিত হয় দেওয়ানগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বেলতলী বাজারে। সেখানে তিনি ভোটারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সারাদিন গণসংযোগ ও ভোট প্রার্থনা শেষে সন্ধ্যায় তিনি বীরউতমার চর ৯ নম্বর ওয়ার্ডে যান এবং ভোটারদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য দেন। পরবর্তীতে তিনি তিলকপুর বাজারে আরেকটি সভায় অংশ নেন।
এসব সভায় তিনি বলেন, সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত অতীতে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে যে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন, তার স্মৃতি আজও এ অঞ্চলের মানুষের মনে জড়িয়ে আছে। উন্নয়নের সেই ধারাবাহিকতা বজায় রাখতে তিনি আবারও ধানের শীষ প্রতীক নিয়ে জনগণের সামনে এসেছেন।
তিনি আরও বলেন, পুনরায় নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থান, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু এবং চরাঞ্চলকে একটি উন্নত শহরে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলে প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছেন। অতীতে দেওয়া প্রতিশ্রুতিগুলো তিনি বাস্তবায়ন করেছেন—এবারও তার ব্যতিক্রম হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
সভা থেকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের সকাল সকাল কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া অসুস্থ ও বয়স্ক ভোটারদের কেন্দ্রে পৌঁছাতে বিএনপির পক্ষ থেকে অটোরিকশার ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়। দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের যেসব ভোটার ঢাকা জেলায় অবস্থান করছেন, তাদের জন্য বাসের ব্যবস্থাও করা হবে বলে উল্লেখ করা হয়।
সভাগুলো শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা