June 17, 2026, 2:09 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

ধর্মপাশায় জামায়াতে ইসলামীর জনসভা

নিজস্ব প্রতিনিধি

ধর্মপাশায় জামায়াতে ইসলামীর জনসভা

 

স্টাফ রিপোর্টার::

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর,জামালগঞ্জ ও তাহিরপুর) নির্বাচনী আসনে ১১দলীয় জোটের মনোনীত ও জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী জনসভা করেছেন।

 

রোববার বেলা ২টার দিকে সুনামগঞ্জের ধর্মপাশা

উপজেলা সদরের বিজয় ২৪ চত্বরে এ সভার আয়োজন করেন জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলা শাখা।

 

ধর্মপাশা উপজেলা শাখার সাবেক আমীর আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সেক্রেটারী কাজী মুখলেসুর রহমান আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, ডাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্য মো.শাহিনুর রহমান,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারী

এমদাদুল হক সাঈদ, মোহনগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোফাজ্জল হোসেন সবুজ, বাংলাদেশ খেলাফত মজলিস ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক ইমনদোজ্জা চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা কমিটির সাবেক সভাপতি মনিরুজ্জামান পিয়াস প্রমুখ।

 

সভায় প্রধান অতিথি উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করা হবে। দুর্নীতি, লুটপাট, দুঃশাসন ও নৈতিক অবক্ষয় থেকে জাতিকে মুক্ত করতে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা