June 15, 2026, 8:07 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

ধামরাইয়ে আনন্দের জোয়ার: জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ

Reporter Name

 

সম্রাট আলাউদ্দিন,ধামরাই(ঢাকা)

ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ধামরাইয়ের কৃতিসন্তান ইয়াছিন ফেরদৌস মুরাদ।

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ ক (১) মোতাবেক পরবর্তী আদেশ না দেওয়া ইয়াছিন ফেরদৌস মুরাদকে ঢাকা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

ইয়াছিন ফেরদৌস মুরাদকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় ধামরাইয়ের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইছে। মানুষের ধারণা, যোগ্য ব্যক্তিকেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। তিনি ভালুম আতাউর রহমান খান কলেজের ছাত্রদলের সভাপতি ছিলেন, পরে তিনি ঢাকা জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ঢাকা জেলা যুবদলের সভাপতি। দীর্ঘদিন তিনি বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম আন্দোলনে মাঠে থেকে জেল জুলুম হুলিয়া মেনে নিয়ে তারেক জিয়ার নেতৃত্বে রাজনীতি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা