June 16, 2026, 9:41 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

ধামরাইয়ে সরকারি সেচ প্রকল্পে হামলার অভিযোগ ভিত্তিহীন: অভিযুক্তদের দাবি

ধামরাই প্রতিনিধি

ধামরাইয়ে সরকারি সেচ প্রকল্পে হামলার অভিযোগ ভিত্তিহীন: অভিযুক্তদের দাবি

 

ধামরাই প্রতিনিধি :ঢাকার ধামরাই উপজেলার সদর ইউনিয়নের ডেমরান এলাকায় সরকারি সেচ প্রকল্পে হামলার অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন অভিযুক্তরা।

 

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, মাটি ব্যবসায়ীদের হামলায় সেচ প্রকল্প বন্ধ হয়ে তিন ফসলি জমি খরার ঝুঁকিতে পড়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে জানানো হয়েছে, হাজী ফজর উদ্দিন (ফালু), তাঁর ছেলে দেলোয়ার ও আনোয়ার তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।

 

আলিম হোসেন বলেন, সেচ প্রকল্পে হামলা, ভাঙচুর কিংবা কাউকে মারধরের সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং ব্যবসায়িক ক্ষতি সাধনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ অভিযোগ আনা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

 

অভিযুক্তদের দাবি, থানায় করা অভিযোগে উল্লেখিত ঘটনার রাতে তারা কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। ঘটনা যাচাই করার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান তারা।

 

এদিকে স্থানীয় কয়েকজন কৃষক নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় পূর্ব থেকে ব্যবসা সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরেই এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে তারা মনে করছেন।

 

অভিযুক্তরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

অভিযোগের বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশিষ সানা বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা