June 13, 2026, 11:08 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

নওগাঁয় হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিশাল কুমার নামে এক যুবক। তার বর্তমান নাম মোহাম্মদ বরকতউল্লাহ। ইসলাম ধর্মের মর্মকথা, ইসলামের তাৎপর্য ও ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান।

বিশাল কুমার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের কুন্জবন গ্রামের কমল বাশফর ও সুকুমারী দম্পতির ছেলে। গতকাল সোমবার তিনি কোর্ট এভিডেভিড করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ ব্যাপারে মঙ্গলবার ওই এলাকায় খোঁজ নিতে গেলে তার পরিবারের কেউ এ বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি।

নওগাঁ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হলফনামা থেকে জানা যায়, বিশাল কুমার ওরফে মোহাম্মদ বরকতউল্লাহ কোর্ট ইমামের কাছে পবিত্র কালেমা ‘লা ইলাহা ইল্লাললাহু মুহাম্মদ রাসুলুল্লাহ্ (সা.)’ মৌখিকভাবে পাঠ করেন এবং আন্তরিকভাবে বিশ্বাস করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনি মনে প্রাণে ইসলাম ধর্ম পালন করেছেন।

এ ব্যাপারে মোহাম্মদ বরকতউল্লাহ বলেন, ইসলাম শান্তির ধর্ম। প্রায় ১০/১২ বছর ধরে ইসলাম ধর্মের সকল কার্যক্রম আমার ভালো লাগে। আজানের ধ্বনি, কুরআন তিলাওয়াত ও ইসলাম ধর্মের আচার-অনুষ্ঠানে মুগ্ধ হয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন মুসলমান বন্ধুদের সাথে চলাফেরা, ইসলাম ধর্মের বই পুস্তকের কথা শুনে এবং ইসলামী চিন্তাবিদ ও আলেম-ওলামাদের কথা শুনে তিনি মহান আল্লাহর একত্ববাদ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শে অনুপ্রাণিত হই। এরপর সনাতন ধর্ম ত্যাগ করে শান্তির ধর্ম ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেই। আমি সম্পূর্ণ স্বেচ্ছায়, স্বজ্ঞানে এবং কারো কোনো প্ররোচনা ছাড়াই ইসলাম ধর্ম গ্রহণ করেছি। বাকি জীবন আল্লাহ ও রাসুলের পথে চলার জন্য সকলের কাছে আমি দোয়া কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা