June 15, 2026, 9:42 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

নওগাঁয় ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁয় ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধিঃ
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। শুক্রবার বিকেল ৫ টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ.স.ম সায়েম এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি দিতে হবে। সেই সাথে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবীও জানান তারা। বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেয়।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন, নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ওবায়দুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী, সাবেক নওগাঁ জেলা শিবিরের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিমসহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা