June 16, 2026, 1:40 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

মোঃ সেলিম রেজা

নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

 

মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি:

 

শেরপুরের নকলায় অটো রিক্সা, সিএনজি ও ভ্যানসহ বিভিন্ন যানবাহনের ওপর পৌর টোলের নামে কৌশলে চাঁদা আদায় বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌর শাখা। তাদের সাথে ঐকমত্য পোষন করেছেন সুসাশাসনের জন্য নাগরিক (সুজন) সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ছোট ও মাঝারি পরিবহণের সংগঠন ও সর্বস্তরের জনগণ। রবিবার বিকেলে নকলা শহরের ট্রাফিক মোড়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন অভি, যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম রিজন, যুুবদলনেতা তারেকুল হাসান, মানব কল্যাণ সংস্থার সদ্যসাবেক সভাপতি আব্দুল্লাহ আল-আমিন, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি কাওছার আজাদ অর্ণব, হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রহমান ফাহিম প্রমুখ।

 

অল্প আয়ের ছোট ও মাঝারি পরিবহণ শ্রমিকের কাছে কৌশলে চাঁদা আদায় সংশ্লিষ্ট অভিযোগ তোলে বক্তারা বলেন, পৌরসভার নামে দীর্ঘদিন ধরে অটো রিক্সা, সিএনজি ও ভ্যানচালকদের কাছ থেকে টোলের নামে চাঁদা আদায় করা হচ্ছে। এতে নিম্নআয়ের লোকদের জীবন জীবীকায় ক্ষতিকর প্রভাব পড়ছে। যা আশেপাশের কোন পৌরসভাতে নেই। তাই অনতিবিলম্বে এই বেআইনি টোল আদায় বন্ধের দাবি জানান তারা। মানববন্ধনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগন, ছোট ও মাঝারি পরিবহণ চালক ও শ্রমিকসহ ছাত্রদল নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা