নকলায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়
মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেরপুরের নকলায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ভোট কামনা ও দোয়া প্রার্থনায় উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় সভা করেছেন বিএনপির মনোনিত প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।
বৃহস্পতিবার দুপুরের দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হক-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ১৪৪ শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনের বিএনপির মনোনিত প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি খোরশেদুর রহমান, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার ও উপজেলা মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম আসাদুজ্জামান প্রমুখ।
এসময় উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মিরাজ আলী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ; সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা আদম আলীসহ উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগন ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের নেতৃবৃন্দসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উডস্থিত ছিলেন।