June 17, 2026, 1:05 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

নকলা–নালিতাবাড়ীতে পরিবর্তনের ডাক, গোলাম কিবরিয়া ভিপির জনসভা

শেরপুর প্রতিনিধি 

নকলা–নালিতাবাড়ীতে পরিবর্তনের ডাক, গোলাম কিবরিয়া ভিপির জনসভা

 

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

 

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি বলেছেন, একজন ভোটারের ভোটাধিকার রক্ষার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি সে জীবন দিতেও প্রস্তুত আছি। তারপরও একটি ভোটও নষ্ট হতে দেব না।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুরের নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

গোলাম কিবরিয়া ভিপি বলেন, আমি এই নকলা–নালিতাবাড়ীতে প্রায় এক বছর দুই দিন ধরে প্রতিটি পথে-প্রান্তরে, গ্রামে-গঞ্জে ছুটে বেড়িয়েছি। আপনারা সাক্ষী—আমি যখন কোনো গ্রামে যেতাম, উঠান বৈঠকে কিংবা পথসভায় উপস্থিত হতাম, তখন রাস্তায় দাঁড়িয়ে থাকা মা-বোনেরা আমাকে একনজর দেখার জন্য অপেক্ষা করতেন।

 

তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে নেতা হতে আসিনি, এসেছি সেবক হতে। শাসক হতে নয়, খাদেম হতে এসেছি। এই এলাকার জন্য কাজ করতে গিয়ে আমাকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। কিন্তু নকলা ও নালিতাবাড়ীকে আমি কখনো আলাদা করে দেখিনি। আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান—১২ তারিখ আপনারা দাড়িপাল্লার পক্ষে রায় দেবেন।

 

নকলা উপজেলা জামায়াতের আমির গোলাম সারোয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি শরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জামায়াত মনোনীত নকলা পৌর মেয়র পদপ্রার্থী ফারদিন হাসান হাসিব,নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন,সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি,পৌর জামায়াতের নায়েবে আমির আরিফ রব্বানীসহ ১১ দলীয় জোটের নকলা–নালিতাবাড়ীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

এর আগে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা সমাবেশস্থলে জড়ো হন। নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ জনসভায় জামায়াতের পক্ষে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়।

জনসভা শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে যোগদানকৃত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা