June 16, 2026, 2:36 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

নড়াইলের পেট্রোল পাম্পে ক্রেতাদের লম্বা লাইন

Reporter Name

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় পেট্রোল পাম্পে জ্বালানি নিতে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে। সাম্প্রতিক সময়ে তেল সরবরাহে বিঘ্ন ও চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকসহ সাধারণ মানুষ। বিশেষ করে কৃষি মৌসুমে ডিজেল সংকট কৃষকদের দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে।

জেলার পেট্রোল পাম্প “মেসার্স কালিয়া ফিলিং স্টেশন”-সকল পাম্পে সকাল থেকেই জ্বালানি নিতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বুধবার (২৫ মার্চ) সকাল থেকেই “মেসার্স কালিয়া ফিলিং স্টেশন” এ মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। তেল সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষক, সাধারণ চালক ও পরিবহন সংশ্লিষ্টরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন অনেকেই। কৃষকদের দাবি, সেচ কাজ ও জমির অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে এই সংকটের কারণে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে পাম্পে মোটরসাইকেলের কাগজপত্র যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।

এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মোটরসাইকেল চালক লিটন সিকদার বলেন,“ কাগজপত্র যাচাইয়ের ফলে বৈধ কাগজপত্র থাকা যানবাহনই তেল পাবে এবং সংকট কিছুটা কমবে।”

বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস “মেসার্স কালিয়া ফিলিং স্টেশন” পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “সরবরাহকৃত তেলের পরিমাণ, মজুত ও বিতরণ পরিস্থিতি পর্যেবক্ষণ করা হচ্ছে। বৈধ লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষকদের ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা