June 13, 2026, 11:08 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

নবীনগর উপজেলার ১২৯ টি পূজামন্ডপ সিসিটিভি আওতায়।

মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি

নবীনগর উপজেলার ১২৯ টি পূজামন্ডপ সিসিটিভি আওতায়।‍‏

মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূজার শেষ মুহূর্তে মৃৎশিল্পীর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গা প্রতিমার পরিপূর্ণরূপ। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। দম ফেলার ফুরসত নেই মৃৎশিল্পীদের। আগামী ২৭ সেপ্টেম্বর সারা দেশে অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

উপজেলায় এবার ১২৯টি পূজামণ্ডপ, তন্মধ্যে ৩৩টি পৌর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এবার প্রতিটি পূজামণ্ডপে থাকবে সিসিটিভি ক্যামরার আওতায়। পূজার্থী ও মণ্ডপের নিরাপত্তায় রাখা হবে ২ জন করে পুলিশ, ৬ থেকে ৮ জন আনসার। ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে রাখা হবে অস্থায়ী পুলিশ ক্যাম্প, থাকবে সেনা, বিজিপি ও র‍্যাবের টহল। সক্রিয় থাকবে গোয়েন্দা সংস্থার লোকজন। এবার এই উপজেলায় পূজা আয়োজন চলছে ১২৯টি পূজামণ্ডপে। তন্মধ্যে পৌর এলাকায় ৩৩টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা আয়োজন। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট বিনয় চক্রবর্তী ও সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সাহা জানান, পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তায় পুলিশ প্রশাসনের সাথে কাজ করবে উপজেলা পূজা উদযাপন পরিষদ। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা মণ্ডপগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশাবাদী সকল ধর্ম ও বর্ণের অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে। উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে সাথে নিয়ে আমরা কাজ করছি। ইতোমধ্যে পৌরসভার প্রশাসক প্রতিটি পূজামণ্ডপে অর্থ বরাদ্দ দিয়েছেন। উপজেলা পরিষদের বরাদ্দও দেওয়া হচ্ছে। শারদীয় দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিয়ে উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাজিব চৌধুরী। তিনি প্রস্তুতি কথা জানিয়ে বলেছেন, প্রতিটি মণ্ডপে সরকারিভাবে দেয়া হচ্ছে ৫০০ কেজি করে চাল, উপজেলার বাইরে পৌরসভার পূজা মণ্ডপগুলোতে আলাদা করে দেয়া হয়েছে পাঁচ হাজার টাকা। মণ্ডপের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের জন্য ব্যবস্থা করা হয়েছে ছবিযুক্ত পরিচয়পত্র। এই কর্মকর্তা বলেন, প্রতিমা বিসর্জন শেষ না হওয়া পর্যন্ত র‍্যাব, সেনাবাহিনী ও বিজিপির টহল থাকবে। নজরদারিতে সক্রিয় থাকবে অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা