June 13, 2026, 11:02 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

নালিতাবাড়ীতে দোকান ছাড়াকে কেন্দ্র করে ঘরমালিককে পিটিয়ে আহত

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

নালিতাবাড়ীতে দোকান ছাড়াকে কেন্দ্র করে ঘরমালিককে পিটিয়ে আহত

তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে দোকান ছাড়ার কথা বলায় ঘরমালিককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আমবাগান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফজর আলী (৫৩) আমবাগান বেকিকুড়া গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ফজর আলী জানান, ২০২১ সালে তিনি আমবাগান বাজারে আব্দুল মোতালেব আমিন খলিফার কাছ থেকে জমিসহ একটি দোকানঘর ক্রয় করেন। ওই দোকানে আগে থেকে আব্দুল মোতালেবের ভাড়াটিয়া মো. দুলাল (৫০) ফার্মেসি ব্যবসা চালিয়ে আসছিলেন।

কিন্তু দোকান ছাড়ার বিষয়টি নিয়ে নতুন মালিক ফজর আলীর সঙ্গে দুলাল মিয়ার তর্কাতর্কি হয়। একপর্যায়ে দুলালের ছেলে মো. জিহাদ (১৭) লোহার রড দিয়ে ফজর আলীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহত অবস্থায় ফজর আলীকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা