June 13, 2026, 10:32 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

নিজেরাই ব্যানার–ফেস্টুন সরিয়ে দৃষ্টান্ত গড়ল মৌলভীবাজার পৌর বিএনপি

মনজু বিজয় চৌধুরী.মৌলভীবাজার।

  1. নিজেরাই ব্যানার–ফেস্টুন সরিয়ে দৃষ্টান্ত গড়ল মৌলভীবাজার পৌর বিএনপি
    মনজু বিজয় চৌধুরী.মৌলভীবাজার।
    পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো দলীয় নেতৃবৃন্দ ও আগত কেন্দ্রীয়-জেলা অতিথিদের ব্যানার ও ফেস্টুন অপসারণ শুরু করেছে নবনির্বাচিত পৌর বিএনপি নেতৃত্ব।
    শনিবার সকাল থেকে নবনির্বাচিত সভাপতি মো. অলিউর রহমানের নেতৃত্বে লেইক রোড, শাহ মোস্তফা রোড ও শ্রীমঙ্গল রোডসহ শহরের বেশ কয়েকটি পয়েন্টে ব্যানার–ফেস্টুন সরানো হয়। অভিযানে অংশ নেন—পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    এই উদ্যোগের বিষয়ে পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান বলেন,
    “আমরা বিশ্বাস করি একটি শৃঙ্খলাবদ্ধ ও আদর্শিক সংগঠন গড়ে তুলতে হলে নিজেদের মাধ্যমেই ইতিবাচক পদক্ষেপ নিতে হবে। তাই সম্মেলন উপলক্ষে শহরের বিভিন্ন সড়কে যে ব্যানার–ফেস্টুন লাগানো হয়েছিল, সেগুলো আমরা নিজেরাই সরাচ্ছি। রাজনীতি কেবল প্রচারণা নয়, এর সঙ্গে দায়িত্ববোধও জড়িয়ে আছে। আমরা চাই শহরের সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে। পর্যায়ক্রমে বাকি স্থানগুলোর ব্যানার–ফেস্টুনও অপসারণ করা হবে।”
    উল্লেখ্য, দীর্ঘদিন পর গত ২০ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে উৎসবমুখর পরিবেশে ‘মৌলভীবাজার পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫’ অনুষ্ঠিত হয়। এতে গোপন ব্যালটে সভাপতি নির্বাচিত হন মো. অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সারওয়ার মজুমদার ইমন, সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা। সম্মেলন ও কাউন্সিলে বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা