June 22, 2026, 12:26 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

নির্বাচনে জনগণ চাঁদাবাজদের লালকার্ড দেখাতে প্রস্তুতি নিচ্ছে- এবিএম সিরাজুল মামুন

মোহাম্মদ নাজির খান 

নির্বাচনে জনগণ চাঁদাবাজদের লালকার্ড দেখাতে প্রস্তুতি নিচ্ছে- এবিএম সিরাজুল মামুন।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত ও এনসিপি সহ ১০ দল সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেন, সাধারণ মানুষ এবার ব্যালটের মাধ্যমে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লালকার্ড দেখিয়ে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করবে। নারায়ণগঞ্জের মাটি আর কোনো দখলবাজ বা চাঁদাবাজের অভয়ারণ্য হতে দেওয়া হবে না। জনগণ এবার জেগে উঠেছে।

 

সিরাজুল মামুন দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, সাধারণ ভোটাররা দীর্ঘদিনের শোষণ থেকে মুক্তি চায়। নির্বাচনের দিন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে চাঁদাবাজ, সন্ত্রাসী সহ সব অপশক্তিকে ‘লাল কার্ড’ দেখিয়ে মাঠ থেকে বিদায় করবে।

 

সমাজ সংস্কারে নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে এবং আসন্ন নির্বাচনে চাঁদাবাজমুক্ত শহর গড়তে তাদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে সিরাজুল মামুন বলেন, “ইসলামে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব কেবল পুরুষের নয়, বরং নারী-পুরুষ উভয়ের ওপর সমানভাবে অর্পিত হয়েছে।” নারীরা সচেতন হলে সমাজ থেকে অন্যায় দূর করা সহজ হয়।

 

তিনি নারীদেরকে সবার আত্মীয়-স্বজন ও পাড়াপ্রতিবেশিকে ইসলামের এই সুমহান বার্তা পৌঁছে দিতে এবং একটি শান্তিময় নারায়ণগঞ্জ গড়তে সৎ প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ জানান।

 

২৪ জানুয়ারি ২০২৬, শনিবার বিকাল তিনটায় ঘাড়মোড়া হাজী নাসিরুদ্দিন কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জামায়াতের মহানগর জয়েন্ট সেক্রেটারি এইচএম নাসিরুদ্দিন, খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি মাসুম আহমদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা, জামায়াতের ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, প্রমুখ৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা