June 21, 2026, 3:50 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

নীলফামারী-৩ জলঢাকা আসনে ধানের শীষের প্রার্থীর গণজোয়ার পথসভা রূপ নেয় জনসভায়

নিজস্ব প্রতিনিধি

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি মনোনীত আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনী গণজোয়ারে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত বাজার ফুঠবল খেলা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভা পরিণত হয় বিশাল জনসভায়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী। এসময় তিনি জনগণের উদ্দেশ্যে বক্তব্য রেখে, ভোট ও দোয়া সালাম বিনিময় এবং অবহেলিত ২ নং ডাউয়াবাড়ী কে এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করবেন যদি বিজয় লাভ করতে পারেন।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। তিনি বলেন, আলহাজ্ব সৈয়দ আলী একজন পরীক্ষিত নেতা, তার হাত ধরেই এই এলাকার উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব তাই সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই ধানের শীষ কে ভোট প্রদান করবেন বলে আশাবাদী আমরা।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ময়নুল ইসলাম, জলঢাকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক বাবু, পৌর যুবদলের নেতা শেখ সাদি লাভলু, শ্রমিক দলের ইউনুস আলীসহ থানা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সাধারণ জনগণরা।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা