June 23, 2026, 6:14 am
শিরোনাম :
চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা! কুড়িগ্রামে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু বর্ষীয়ান বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-আল-রশিদের শেষ বিদায়ে লাখো মানুষের ঢল। নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট: চক্রের তিন সদস্য গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতে নিজের সাফল্যের গল্প বলতে গিয়ে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফ একটি বিশেষ ঘটনার কথা স্মরণ করেন। মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম (সুজা)-এর পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত স্কুল কমিটি নিয়ে রক্তাক্ত দ্বন্দ্ব: সাঘাটায় ছাত্রশিবির নেতা খুন, আহত ১ আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই, অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন — মোসারেফ হোসেন মোল্লা

নেত্রকোনা দুর্গাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা বিতরণ

আল আমিন হাওলাদার

নেত্রকোনা দুর্গাপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা বিতরণ

 

আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি

 

নেত্রকোনার দুর্গাপুরে তারাব উদ্দিন তালুকদার ফাউন্ডেশনের আয়োজনে, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা পদক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে কাকৈরগড়া ইউনিয়নে ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীদের মাঝে এ সামগ্রী প্রদান করা হয়।

 

এ উপলক্ষে বিদ্যালয় মিলনায়তনে, ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয় থেকে ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেনীতে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে, তাদের প্রতিজনকে দুই হাজার টাকা শিক্ষাবৃত্তি, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বিতরণপুর্ব আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক এয়াকুব আলী নওয়াবের সভাপতিত্বে, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, ফাউন্ডেশনের সদস্য আছিয়া বারি খান, ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রাব্বি ভুইয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সিনিয়র সাংবাদিক জামাল তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরে আলম লিংকন সহ আরো অনেকেই। এছাড়া স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, স্কুলের অন্যান্য শিক্ষকগণ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, অত্র এলাকার কৃতিসন্তান মরহুম তারাব উদ্দিন তালুকদারের সন্তান আমেরিকার নাগরিক, বিশিষ্ট শিক্ষানুরাগী হাবিবুল ইসলাম তালুকদার বিদেশে থেকেও অত্র এলাকায় যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছে না, শিক্ষার্থীদের ভালো ফলাফল করার উৎসাহ এবং অত্র এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিখরে পৌঁছে দেয়ার লক্ষে যে সহায়তা করে যাচ্ছেন আমরা তাকে সাধুবাদ জানাই। এই সহায়তা অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভালো ফলাফল করার উৎসাহ যোগাবে বলে মতামত ব্যক্ত করেন। ক্রমান্বয়ে দুর্গাপুর উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন, তারাব উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল ইসলাম তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা