June 16, 2026, 6:10 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

পটিয়ায় ফিরোজা রউফ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম ও ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি

পটিয়ায় ফিরোজা রউফ ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম ও ইফতার সামগ্রী বিতরণ

 

 

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্রগ্রামের পটিয়ায় মেহের আটি গ্রামের মানুষের শিক্ষা সহ আত্মসামাজিক উন্নয়নের বাতিঘর স্বনামধন্য অরাজনৈতিক প্রতিষ্ঠান ফিরোজা রউফ ফাউন্ডেশন তার মানবিক কাজের অংশ হিসেবে ১৩শত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে । ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে চট্রগ্রামের শিল্প গ্র্রুপের মালিক বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ জামাল সাত্তার মিয়ার নিজস্ব অর্থায়নে তারই মা-বাবার নামে প্রতিষ্ঠিত ফিরোজা রউফ ফাউন্ডেশনের উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ মানবসেবার কাজ করে দলমত নির্বিশেষে অসহায় মানুষের আলোকবর্তিকা হয়ে পুরো গ্র্মে আলোকরশ্মি ছড়াচ্ছে। ফাউন্ডেশনটি মূলত গ্রামের পিছিয়ে পড়া মানুষের চোখের চিকিৎসা সেবা, শিক্ষার্থীদের বিনামূল্যে বইপুস্তক প্রদান এবং গুরুতর রোগীদের চিকিৎসার ব্যয়ভার বহনের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি গ্রামের অবকাঠামো উন্নয়নে রাস্তা ঘাট সংস্কার এবং সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন প্রকল্পগুলো সব মহলের নজর কেড়েছে ।অসহায় নারীর বিবাহে আর্থিক সহায়তা প্রদানসহ সকল সামাজিক সংকটে ফাউন্ডেশনটি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে । প্রতি বছরের ধারাবাহিকতায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষে এলাকার ১৩০০ অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজ সম্পন্ন হওয়ায়ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আলহাজ জামাল সাত্তার মিয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,এইে এলাকার মানুষের মুখে হাসি ফোটানোই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। তিনি এই সেবা কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এতে ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তাগণসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা