June 22, 2026, 7:54 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

পলাশবাড়ীর প্রেসক্লাবে আমিরে জামায়েত এর জনসভা বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

মোঃ আবু জাফর মন্ডল

পলাশবাড়ীর প্রেসক্লাবে আমিরে জামায়েত এর জনসভা বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

 

গাইবান্ধায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের জনসভা সফল বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আয়োজনে পলাশবাড়ী প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় আগামী ২৪ জানুয়ারি গাইবান্ধার পলাশবাড়ী এস এম হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে গৃহীত কর্মসূচি,সংগঠনের চলমান কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা সহ মতবিনিময় করা হয়।

 

এ সময় জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ জহুরুল হক,সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা,জেলা সুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক একরামুল হক,পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউ’পি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,সেক্রেটারি সাখাওয়াত হোসেন,পৌর জামায়াতের আমীর মাওঃ ইয়াহিয়া,জামায়াত নেতা আবু তালেব মাষ্টারসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

সভায় বক্তারা বলেন,আমীরে জামায়াতের পলাশবাড়ী সফর ও জনসভা সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মন্তব্য করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা