June 13, 2026, 7:23 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

পুলিশ সুপারের বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি।।

পুলিশ সুপারের বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন

বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি।।ù

অদ্য রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ) পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের নাজিরপুর থানাধীন বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

পরিদর্শনের শুরুতে তিনি গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা ঘুরে দেখেন। এছাড়া সরকারি অস্ত্রসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি দাপ্তরিক কর্মবণ্টন, সেবা প্রত্যাশীদের যথাযথ সেবা প্রদান অব্যাহত রাখা, সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, “আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।” পাশাপাশি তিনি তাদের সমস্যা ও সুবিধা-অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহমুদ আল ফরিদ ভূইয়া, বৈঠাকাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা