June 13, 2026, 9:31 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

পেকুয়া নারীর উপর নারকীয় হামলার ঘটনায় মামলা নেয়নি এখনো

Reporter Name

পেকুয়া নারীর উপর নারকীয় হামলার ঘটনায় মামলা নেয়নি এখনো

নিজস্ব প্রতিনিধি (কক্সবাজার পেকুয়া)

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় গত ১৩ এপ্রিল বাড়ির সীমানা বিরোধের জেরে নারকীয় হামলা চালিয়ে হত্যা চেষ্টা চালায় হাবিবুর রহমান ও তার স্বজনরা।
হামলার ঘটনায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী রুকিয়া বেগমের স্বামী। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে সরেজমিন গিয়ে তদন্ত করার পর ১ মাস পার হয়ে গেলেও মামলা নেয়নি পেকুয়া থানা।
থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ছোট ভাইয়ের বাড়ির পাশে রুকেয়া বেগম তার ক্ষেতে কাজ করতে যায়। কাজের ফাঁকে বাড়ির সীমানা বেড়া মেরামত করারত ছোট ভাইয়ের কাছে যাওয়া মাত্রই ছোট ভাইয়ের প্রতিবেশি হাবিবুর রহমান ও তার স্ত্রী হোছনে আরা বেগম এসে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। ঐদিন বিকেলে সাবেক মেম্বার রুস্তম আলীকে ডেকে আনে তাদের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে। সাবেক মেম্বার রুস্তম আলী অভিযুক্ত হাবিবুর রহমানের উঠানে বসে। এতে হাবিবুর রহমান ক্ষিপ্ত হয়ে রুকেয়া বেগমের উপর দা নিয়ে মাতার উপর আঘাত করার সময় হাত দিয়ে ঠেকালে দায়ের কাঁদার আঘাতে ডানহাত ভেঙ্গে যায়। দেখতে পেয়ে রুস্তম মেম্বার ও স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক রুকেয়া বেগমের আঘাত গুরুতর হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। ঘটনার পরপর পেকুয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পেকুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) সোহেল রানা ঘটনাস্থলে সরেজমিন গিয়ে তদন্ত করে আসার ১ মাস পার হলেও মামলা নেয়নি পেকুয়া থানা।
আহত রুকেয়া বেগম জানান, গত ১৩ এপ্রিল ছোট ভাইয়ের বাড়ির পাশে আমাড ক্ষেতে কাজ করতে যাই। কাজের ফাঁকে বাড়ির সীমানা বেড়া মেরামত করারত ছোট ভাই মিনারের কাছে যাওয়া মাত্রই ছোট ভাইয়ের প্রতিবেশি হাবিবুর রহমান ও তার স্ত্রীর হোছনে আরা বেগম এসে আমাদেরকে গালাগালি করে জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। ঐদিন বিকেলে সাবেক মেম্বার রুস্তম আলীকে ডেকে এনে তাদের হুমকির বিষয়ে অভিযোগ জানাই। সাবেক মেম্বার রুস্তম আলী এসে অভিযুক্ত হাবিবুর রহমানের উঠানে বসে। এতে হাবিবুর রহমান ক্ষিপ্ত হয়ে আমার উপর দা নিয়ে আমার মাতার উপর আঘাত করার সময় আমি হাত দিয়ে ঠেকালে দায়ের কাঁদার আঘাতে ডানহাত ভেঙ্গে যায়। দেখতে পেয়ে রুস্তম মেম্বার ও স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে আমাকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক আমার হাতের আঘাত গুরুতর হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। ঘটনার পরপর আমার স্বামী বাদী হয়ে পেকুয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পেকুয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) সোহেল রানা ঘটনাস্থলে সরেজমিন গিয়ে তদন্ত করে আসার ১ মাস পার হলেও মামলা নেয়নি থানা। আমার উপর হামলাকারী হাবিবুর রহমান ও হোসনে আরার দৃষ্টান্তমুলক শাস্তি চাই প্রশাসনের কাছে।
তদন্তকারী কর্মকর্তা এস আই সোহেল রানা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে সরেজমিন গিয়ে তদন্ত করে ওসি মহোদয়কে অবহিত করেছি। তারা স্থানীয়ভাবে আপোষ মিমাংসার কথা বলে সময় নিয়েছিল বিধায় মামলার প্রক্রিয়ায় যাওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা