বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া শহর শাখার উদ্যোগে আজ শুক্রবার এক বিশাল বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি প্রধান প্রধান সড়ক অতিক্রম করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে অংশগ্রহণ করেন।
র্যালীতে অংশগ্রহণকারীরা ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও আদর্শিক সমাজ গঠনের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দীর্ঘ ৪৯ বছর ধরে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।