June 16, 2026, 10:46 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

বগুড়ায় জনতার রায়ে ধানের শীষের পূর্ণ জয়, চেয়ারম্যান তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির বিজয়

নিজস্ব প্রতিনিধি

বগুড়ায় জনতার রায়ে ধানের শীষের পূর্ণ জয়, চেয়ারম্যান তারেক রহমানসহ ৭ আসনে বিএনপির বিজয়

উত্তরবঙ্গ ব্যুরো প্রধান:

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দীর্ঘদিন ধরেই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এ জেলায় এবারের ফলাফল যেন সেই ইতিহাসকেই নতুন করে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করল।

ভোটগ্রহণ শুরু হয় সকাল সাড়ে ৭টায় এবং কোনো বিরতি ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। দিনভর কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। গণনা শেষে একে একে ফলাফল ঘোষণায় জেলায় ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস ও আনন্দ।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা)

ধানের শীষ প্রতীকে কাজী রফিকুল ইসলাম ১,৭১,৪৪০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন পান ৫৭,৯৫৯ ভোট। অন্যান্য প্রার্থীর ভোট ছিল তুলনামূলক কম।

বগুড়া-২ (শিবগঞ্জ)

মীর শাহে আলম ১,৪৫,০২৪ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল আজাদ মোহাম্মাদ শাহাদুজ্জামান পান ৯৩,৫৪৮ ভোট। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিলেও ব্যবধান ছিল স্পষ্ট।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি)

আব্দুল মহিত তালুকদার ১,২৭,৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী নূর মোহাম্মাদ পান ১,১১,০২৬ ভোট। এ আসনে ভোটের লড়াই তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও শেষ পর্যন্ত বিজয় আসে বিএনপির ঘরেই।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)

মো. মোশারফ হোসেন ১,৫৪,৬৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোস্তফা ফয়সাল পান ১,০৮,১৯১ ভোট।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট)

গোলাম মোহাম্মাদ সিরাজ বিপুল ২,৪৭,০০০ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী মো. দবিবুর রহমান পান ১,৪২,০৯১ ভোট। এ আসনে ব্যবধান ছিল উল্লেখযোগ্য।

বগুড়া-৬ (সদর)

সবচেয়ে আলোচিত আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২,১৬,২৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবিদুর রহমান পান ৯৭,৬২৬ ভোট। ফল ঘোষণার পর শহরজুড়ে নেতাকর্মীদের মাঝে ছিল উচ্ছ্বাসের ঢেউ।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর)

মোরশেদ মিলটন ২,৬২,৫০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মো. গোলাম রব্বানী পান ১,১৫,১৮৪ ভোট।

সাতটি আসনেই ধানের শীষের নিরঙ্কুশ জয়কে স্থানীয় নেতাকর্মীরা দেখছেন জনআস্থার প্রতিফলন হিসেবে।

বগুড়ার রাজনৈতিক অঙ্গনে এ ফলাফল নতুন এক অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভোটারদের প্রত্যাশা এখন নির্বাচিত প্রতিনিধিদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ দেখার দিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা