June 17, 2026, 1:09 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

বগুড়ায় প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাজাত কামনায় বিরাট দোয়ার মাহফিল

মোঃ শামছুল আলম লিটন

বগুড়ায় প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাজাত কামনায় বিরাট দোয়ার মাহফিল।

মোঃ শামছুল আলম লিটন ব্যুরো চীফ উত্তরবঙ্গ:বগুড়ায় প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাজাত কামনায় এক বিশাল দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী তাঁর ইন্তেকালের চল্লিশ দিন পূর্তি উপলক্ষে সোমবার বিকেলে গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী বাগবাড়ি গ্রামের শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে এই দোয়ার আয়োজন করা হয়।

দোয়ার মাহফিলে আশপাশের দশ গ্রামের হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মাঠজুড়ে মানুষের ঢল নামে, সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। উপস্থিত মুসল্লিরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনায় দোয়া করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলালুজ্জান তালুকদার লালু। তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামী জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর ভূমিকা এবং ত্যাগের কথা স্মরণ করেন। এছাড়া বক্তব্য দেন নসিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রুকুনুজ্জামান তালুকদার ও গাবতলী পৌরসভার সাবেক কমিশনার ও বিএনপি নেতা রাসেল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়ার মাহফিলটি নসিপুর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে আয়োজন করা হয়। শেষ পর্বে বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হামিদুল হক মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, নাজাত এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা