June 16, 2026, 6:54 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

বড়াইগ্রাম-এ মাদকবিরোধী অভিযান ৮০ পিস ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

মোঃ রুস্তম আলী 

বড়াইগ্রাম-এ মাদকবিরোধী অভিযান ৮০ পিস ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

 

নাটোর প্রতিনিধি মোঃ রুস্তম আলী

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ও গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর একটি বিশেষ টিম।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার ২ নং বড়াইগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রামেশ্বরপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

আটক ব্যক্তি মোঃ নাহিদ হাসান নাঈম। তিনি স্থানীয় প্রভাষক মোঃ গিয়াস উদ্দিনের ছেলে বলে জানা গেছে। অধিদপ্তরের কর্মকর্তারা জানান, তার নিজ বাসায় তল্লাশি চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

 

অভিযান সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ ছিল। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়। মাদক নির্মূলে নিয়মিত নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

স্থানীয় বাসিন্দাদের দাবি, আটক নাঈম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বাড়িতে বিভিন্ন সময় সন্দেহজনক ব্যক্তিদের যাতায়াত দেখা যেত। তবে এ বিষয়ে পরিবার বা অভিযুক্তের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, একই দিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মাদকবিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করে এমন অভিযান আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। সচেতন মহলের মতে, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা