June 21, 2026, 10:37 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

Reporter Name

  • বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

মো: রুবেল মিয়া | ব্রাহ্মণবাড়িয়া

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ৩৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য নবগঠিত এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন ও উদ্বোধন ঘোষণা করা হয় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে।

নবগঠিত কমিটিতে মো. জানে আলম রনি সভাপতি এবং মো. আল সাইদ রুবেল সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস. এম. খোকন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবনির্বাচিত সভাপতি মো. জানে আলম রনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের উপদেষ্টা খান সেলিম রহমান। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকতার মহান পেশায় সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ-এর প্রধান সম্পাদক আওরঙ্গজেব কামাল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সেহলী পারভীন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ খান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার প্রধান সম্পাদক ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এম. এ. এ. সৌরভ খান।
অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের
সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক ভূঁইয়া কামরুল হাসান সোহাগ,
মহিলা বিষয়ক সম্পাদিকা ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সহকারী মহাসচিব সাঈদা সুলতানা,
যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান,
যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও হিউম্যান এইড ইন্টারন্যাশনালের সাংগঠনিক সচিব মো. মিঠু মোল্লা,
কার্যনির্বাহী সদস্য এম. আর. সহিদ।

অনুষ্ঠানে সংগঠনের সকল সাংবাদিক সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবনির্বাচিত এই নেতৃত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, যা আগামী দিনে

সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা