June 16, 2026, 12:30 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

বাগাতিপাড়ায় সাইদুল ইসলামের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

মোহাম্মদ রুস্তম

বাগাতিপাড়ায় সাইদুল ইসলামের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

 

শিশুদের সামনে তাণ্ডব, মানবিক শহিদুলের ব্যাপক ক্ষতির দাবি

মোহাম্মদ রুস্তম আলী নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলার নূরপুর মালঞ্চি এলাকায় শহিদুল ইসলামের বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার অভিযুক্ত হিসেবে স্থানীয় সাইদুল ইসলামের নাম উল্লেখ করেছে।

পরিবারের দাবি, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সাইদুল ইসলাম ও তার সহযোগীরা বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। সেই সময় বাড়িতে শহিদুল ইসলামের দুই শিশু সন্তান উপস্থিত ছিলেন। অভিযোগ অনুযায়ী, শিশুদের সামনে একটি এলইডি টেলিভিশন ভাঙা হয় এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র তছনছ করা হয়।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, একটি তালাবদ্ধ বাক্স ভেঙে প্রায় সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকার ও তিন লাখ টাকা চুরি করা হয়েছে। এর ফলে প্রায় ১১ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। আরও বলা হয়েছে, বাক্সের ওপর রাখা পবিত্র কোরআন শরিফ মাটিতে পড়ে যায়। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা শহিদুল ইসলামকে শান্ত, সজ্জন ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত। পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেছে, এ ঘটনায় শহিদুল ইসলাম ও তার পরিবার মানসিকভাবে কঠিন সময়ের সম্মুখীন হয়েছে।

অভিযুক্ত সাইদুল ইসলামের মন্তব্য পাওয়া যায়নি, এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। এলাকাবাসী সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা