নাটোরের বাগাতীপাড়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে নিয়ে অশালীন মন্তব্য ও এক মন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে শুভ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাগাতীপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন অভিযুক্ত শুভ। এছাড়া তিনি এক মন্ত্রীকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।
আরও জানা গেছে, অভিযুক্ত শুভ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাগাতীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বাগাতীপাড়া থানার ওসি জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।