June 16, 2026, 3:44 am
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

বাগেরহাটের মোড়েলগঞ্জে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা রাজমিস্ত্রীর, অতঃপর

Reporter Name

 

মোঃ ফিরোজ আহাম্মেদ তালুকদার। বাগেরহাট মোড়েলগঞ্জ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোড়েলগঞ্জে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা করার পর অভিযুক্ত রাজমিস্ত্রি ফেরদৌস মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
ফেরদৌস মোল্লার বাড়ি মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া গ্রামে।
মামলা সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী ঈদের দিন বিকেল ৩টার দিকে তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। পরে বান্ধবীর বাবা একই এলাকার ফেরদৌস মোল্লা তার নিজের মেয়েকে ১০ টাকা দিয়ে পাশের দোকান থেকে কিছু কিনে নিয়ে আসতে বলেন। এ সময় ওই বাড়িতে অন্য কেউ না থাকায় মেয়ের বান্ধবীকে পাসে বসিয়ে মোবাইলে কার্টুন দেখানোর অজুহাতে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন ফেরদৌস। পরে ভয়ভীতি দেখিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এক পর্যায়ে নিজের মেয়ে চলে আসলে শিশুটি বেরিয়ে গিয়ে আশেপাশের লোকজনকে জানায়। পরবর্তীতে শিশুর বাবাকে স্থানীয় লোকজন জানালে তিনি তাৎক্ষণিক প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখিয়ে মামলা করলে প্রাণনাশের হুমকি ও তার মেয়েকে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত ফেরদৌস।
এ ঘটনার তিনদিন পরে মঙ্গলবার (২৪ মার্চ) ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে ফেরদৌস মোল্লাকে ধর্ষণচেষ্টার আসামি করে মোড়েলগঞ্জ থানায় মামলা করেন।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার একটি মামলা হয়েছে। তাৎক্ষণিক ঘটনার সঙ্গে জড়িত আসামি ফেরদৌস মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা