June 15, 2026, 4:57 pm
শিরোনাম :
পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ

বিএনপি কে শান্তিপূর্ণ – সহনশীল রাজনীতি করার অনুরোধ: জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নজরুল ইসলাম

Reporter Name

নিজস্ব প্রতিবেদক;৩এপ্রিল (চট্টগ্রাম)

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন নগর জামায়াতের আমির ও‌ কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য নজরুল ইসলাম।
তিনি আরো বলেন, ইরানে যুদ্ধের অজুহাতে দেশে কৃত্রিম তেল সংকট দেখিয়ে যারা অপরাজনীতি করছে এবং নিরীহ জনগণের স্বাভাবিক জীবন যাপনে প্রভাব বিস্তারের চেষ্টা কারীদের‌ প্রতিহত করার দৃঢ় আহ্বান জানিয়েছেন। তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, দ্রুত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গণ‌ভোট ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সবাই কে নিয়ে কাজ করতে অনুরোধ জানান। এই বিষয়ে কোনো সহযোগিতা কিংবা নিয়মের ব্যতিক্রম ঘটে তাহলে জামায়াতে ইসলামী জনগণ কে সাথে নিয়ে আবারো মাঠে নামবে।
ওয়ার্ড জামায়াতের আমির মোঃ ওসমান গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি প্রার্থী ও ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শফিউল আলম, ইপিজেড থানা জামায়াতের আমীর মুহাম্মদ আবুল মোকাররম,৩৯ নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী,শিক্ষাবিদ সংগঠক মোহাম্মদ সাহেদ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মোহাম্মদ মুজিবুল হক বকুল, ওয়ার্ড জামায়াতের বি,এম সেক্রেটারি মুহাম্মদ আব্দুর রহিম বিশ্বাস, বায়তুল মাল সম্পাদক মাওলানা মোঃ মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফখরুল ইসলাম ও জামায়াত নেতা আবুল কালাম সহ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ, যুব জামায়াত এবং ছাত্র শিবিরের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে সন্ধ্যায় দেশ সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা