June 13, 2026, 8:46 am
শিরোনাম :
‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত খাল পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণে চসিকের দুই প্রকল্প, ব্যয় প্রায় ৪ হাজার কোটি টাকা অসুস্থ ৭৬ বছর বয়সী নারীকে আদালতে হাজিরা, মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টা, প্রতিরক্ষা শিল্পে ‘মেড ইন বাংলাদেশ’ নীতির ওপর গুরুত্বারোপ গাইবান্ধায় সামাজিক বনায়নের সবুজ বিপ্লব: নিরলস প্রচেষ্টায় বদলে যাচ্ছে জেলার পরিবেশ

বিয়ের দাবিতে পল্লীচিকিৎসকের বাড়ীতে মাদ্রাসাছাত্রীর অনশন

শাহেদ হোসেন

বিয়ের দাবিতে পল্লীচিকিৎসকের বাড়ীতে মাদ্রাসাছাত্রীর অনশন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী হাতিয়ায় বিয়ের দাবিতে এক পল্লীচিকিৎসকের বাড়ীতে তিনদিন ধরে অনশন করছেন এক মাদ্রাসার শিক্ষার্থী। ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এসে ভীড় করেন। চঞ্চল্যকর এঘটনাটি ঘটে উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ববিরবিরী গ্রামে।

পল্লীচিকিৎসকের নাহেদ উদ্দিন উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে একই এলাকায় গ্রাম্য বাজারে ফার্মেসী ব্যবসা করেন। খালেদা আক্তার একই এলাকার মোছলেহ উদ্দিনের মেয়ে।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পল্লীচিকিৎসক নাহেদ উদ্দিনের বাড়ীতে অনশনে থাকা খালেদা আক্তারকে ঘিরে এলাকার উৎসুক লোকজন দাড়িয়ে আছে। প্রতিবেদককে দেখে সবাই এগিয়ে আসে।

স্থানীয়রা জানান, নাহেদের সাথে খালেদা আক্তারের দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে। এ সুবাধে খালেদা বাজারে থাকা পল্লীচিকিৎসকের দোকানে গিয়ে বিয়ের জন্য চাপ দিলে নাহেদ পালিয়ে যায়। পরে মেয়ে নিরুপায় হয়ে নাহেদের বাড়িতে গিয়ে উঠে। গত তিনদিন ধরে সে ওই বাড়ীতে অবস্থান করছে। এ বিষয়ে একাধিকবার গ্রাম্য শালিস বসলেও সম্পর্কের তেমন কোন প্রমান দিতে না পারায় সমাধান হয়নি।

অনশনে বসা খালেদা আক্তার বলেন, তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক। সে আমাকে বিয়ে করবে বলে আশ^স্ত করেছে। এখন তার পরিবার তাকে অন্য জায়গায় বিয়ে করানোর জন্য কথা বলতেছে। এটা শুনে আমি তাকে কল দিয়েছি। সে মোবাইল বন্ধ করে দিয়েছে। তাই আমি বাধ্য হয়ে আমার সম্পর্কের আধিকার নিয়ে তার বাড়িতে চলে এসেছি। আমাকে বিয়ে না কর পর্যন্ত এ বাড়ী ছেড়ে আমি যাবো না। প্রয়োজনে আমার লাশ যাবে।

পল্লীচিকিৎসকের নাহেদ উদ্দিন বলেন, এ মেয়েটি দীর্ঘদিন থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে কয়েকবার আমার পথ আটকিয়েছে। এলাকার একটি চক্র এ ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছে। তার সাথে আমার সম্পর্ক আছে এমন কোন প্রমান দিতে পারলে সমাজের যে কোন শাস্তি আমি মাথা ডেতে নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা