বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সাগরের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর নিন্দা তীব্র খোব প্রকাশ
Reporter Name
- Update Time :
Thursday, April 2, 2026
/
-
67 Time View
/
-

এমরান হোসেন সোহাগ:- নোয়াখালী জেলা প্রতিনিধি।
লক্ষ্মীপুর সদর উপজেলার ৭ নং বশিকপুর ইউনিয়নের ২ ওয়ার্ড রশিদপুর পলোয়ান বাড়ির মোঃ শাহ আলম চৌধুরী বিগত স্বৈরাচার হাসিনা সরকার শাসন আমলে দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় অন্যায় অবিচার এবং অন্যের জমি জোর দখল সহ অবৈধ বালু ও মাটির ব্যবসা চালান হরদমে, ক্ষমতার জোরে পাশের বাড়ির বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোঃ সাগরের কৃষি জমি থেকে জোরপূর্বক ভাবে বালি উত্তোলন করে বিক্রি করেন, ভুক্তভোগী মোঃ সাগর আইনের শরনাপন্ন হতে চাইলে তাকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দেওয়া হলে তিনি বিষয়টি আর বাড়াবাড়ি করেন না, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হলে মোঃ শাহ আলম এলাকা থেকে পালিয়ে যান, কিছুদিন পূর্বে তিনি বাড়িতে আসলে মোঃ সাগর তার জমি ভরাট করে দেওয়ার জন্য মোঃ শাহ আলম চৌধুরীর নিকট দাবি করলে শাহ আলম চৌধুরী অস্বীকৃতি জানান এবং মোঃ সাগরের বিরুদ্ধে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগে এনে ব্যক্তিত্ব হরণের চেষ্টা করেন,
মোঃ সাগরের উপর আনিত অপপ্রচারের সত্যতা এলাকাবাসী হতে যাচাই করতে গিয়ে বেরিয়ে আসে মোঃ শাহ আলম চৌধুরীর বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য,
এলাকাবাসী সংবাদ সম্মেলন করে আমাদের জানান মোঃ সাগর অত্যন্ত ভালো মানুষ ও দয়ালু তার বিরুদ্ধে আনিতে সকল অভিযোগ মিথ্যা, অপর দিকে মোঃ শাহ আলম চৌধুরী এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ৫ আগস্টের পরবর্তী সময় তার বিরুদ্ধে মার্ডার কেস সহ বেশ কয়েকটি মামলা হয়, তিনি বিভিন্ন সময় এলাকার অনেকের থেকে বড় অংকের চাঁদা দাবি করতেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মারধর করতেন এবং একবার এলাকার কয়েকটি বসত ঘরের বাসিন্দাদের হাত-পা বেঁধে ঘরে আগুন লাগিয়ে দেন এবং এলাকার পানি নিষ্কাশনের কালভার্ট ভরাট করে বাড়ির ভিটি বাধাসহ অগণিত অপকর্মের কথা জানান এলাকাবাসীগন,
এলাকাবাসী ও মোঃ সাগর আরও জানান বর্তমানে মোঃ শাহ আলম চৌধুরী এলাকার কয়েকজন বিএনপি নেতার স্বজন প্রীতির ব্যবহার করে বাপ ও ছেলে এলাকায় আবার অপকর্মের দৌরাত্ম চালানোর চেষ্টা করছে তাই এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ জানান।
আরও সংবাদ