বেসামারিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিলাতের অভিনন্দন
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট চিকিৎসক যোগাদান
মো হৃদয় হোসেন দেওয়ানগঞ্জ (জামালপুর)
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) একযোগে ৮জন নবীন চিকিৎসক যোগদান করেছেন।
বেসামারিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিলাত এমপি নবীন চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে নবযোগদানকারী চিকিৎসকদের এলাকার সাধারন মানুষদের আন্তরিক ভাবে চিকিৎসা সেবা প্রদানের জন্য আহবান জানিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নবীন চিকিৎসকগন বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা নবীন চিকিৎসকদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বরন করেন নেন।
যোগদানকারী চিকিৎসকরা হলেন গাইনী ডাঃ আবু সাদেক মোঃ সৌরভ, পেডিয়াট্রিক্স ডাঃ মোঃ হাদীদ হাসান, মেডিসিন ডাঃ মোহাম্মদ রবিউল হাসান, অর্থোপেডিক্স এন্ড ট্রমালজি ডাঃ সিফাত-ই-রাব্বীল, আফথালমোলাজি ডাঃ তন্ময় পাল, ইমারজেন্সী মেডিকেল অফিসার ডাঃ তৌফিকা রহমান, মেডিকেল অফিসার সার্জারী ডাঃ সাবেকুননাহার, সহকারী সার্জন ডেন্টাল ডাঃ সওগত খান প্রমুখ।
জানা গেছে দীর্ঘদিন ঘরে চিকিৎসক সংকটে ভুগছিলো দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনের তুলনায় চিকিৎসক কম থাকার বিষয়ে যুগান্তর ও অনলাইন যুগান্তর চিকিৎসক সংকটের প্রকাশিত হয়।
ডাক্তার না থাকায় দেওয়ানগঞ্জ চরাঞ্চলের দূর্গম এলাকা থেকে আসা রোগীরা চিকিৎসা সেবা না পেয়ে ভুগান্তির শিকার হতো। নতুন চিকিৎসকদের যোগদানের ফলে হাসপাতালের বহিঃবিভাগ ও অন্তঃবিভাগে চিকিৎসা সেবা আরও জোরদার হবে বলে আশা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব জানান. নবীন চিকিৎসকগন নিজনিজ বিভাগে দায়িত্ব পালন করবেন। এতে এলাকার মানুষ স্বাস্থ্য সেবা পাবে। নবীন চিকিৎসকদের হাসপাতালের সভাকক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরন করে নেওয়া হয়।
ছবিতে. দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ৮জন নবীন চিকিৎসকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।