June 17, 2026, 9:06 am
শিরোনাম :
বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ

মাহিদুল ইসলাম ফরহাদ 

বৈষম্যহীন এক দফা দাবি ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ

 

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা দাবি অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচির পাশাপাশি কর্মবিরতি পালন করেন কর্মচারীরা। এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন ও কালেক্টরেট কর্মচারী সমিতির সদস্যরা। অবস্থান ও বিক্ষোভে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ ওবাইদুল রহমান, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সিজেএম আদালতের পেশকার মোঃ আনোয়ারুল ইসলাম, সিভিল সার্জনের কার্যালয়ের কর্মচারী মোঃ আব্দুর রাজ্জাক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মচারী মাহবুব রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী মোঃ সুফিয়ানসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় কর্মচারীরা নানা বৈষম্যের শিকার হয়ে আসছেন। জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দ্রুত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট জারি ও বাস্তবায়ন না করা হলে ভবিষ্যতে ঢাকায় আরও কঠোর অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হবে বলে সরকারকে হুঁশিয়ারি দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা