June 21, 2026, 4:19 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

ব্রাহ্মণবাড়িয়ার কিশোর নাবিলের সাফল্যে অভিনন্দন জানালেন নবীনগর রিপোর্টার্স ক্লাব সভাপতি

মাসুম মিয়া ঢাকা জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কিশোর নাবিলের সাফল্যে অভিনন্দন জানালেন নবীনগর রিপোর্টার্স ক্লাব সভাপতি

মাসুম মিয়া ঢাকা জেলা প্রতিনিধি
বিশ্বব্যাপী ৪০০টিরও বেশি দলের সঙ্গে প্রতিযোগিতা করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে গৌরবান্বিত করেছে ব্রাহ্মণবাড়িয়ার কিশোর আহনাফ বিন আশরাফ নাবিল। তাঁর নেতৃত্বে ‘Young Sparks’ টিম ‘আইটি ও রোবোটিক্স’ বিভাগে অর্জন করেছে গোল্ড মেডেল এবং MICCA স্পেশাল অ্যাওয়ার্ড।

নাবিলের এই অসাধারণ অর্জন এবং তাঁর উদ্ভাবিত অ্যাপ ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’–এর জন্য অভিনন্দন জানিয়েছেন নবীনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শাহীন রেজা টিটু। এক বিবৃতিতে তিনি বলেন, “নাবিলের এই আন্তর্জাতিক অর্জন আমাদের জেলার গর্ব। প্রযুক্তি ও উদ্ভাবনে তাঁর এই অগ্রযাত্রা দেশের তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

উল্লেখ্য, নাবিল উদ্ভাবিত ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল প্লাস’ অ্যাপটি মূলত নিরাপত্তা ও জরুরি সহায়তা প্রদানের লক্ষ্যে তৈরি, যা ইতিমধ্যে প্রযুক্তি বিশারদদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।

বাংলাদেশি তরুণদের উদ্ভাবনী শক্তি ও দক্ষতার আরেকটি অনন্য দৃষ্টান্ত হিসেবে নাবিলের এই সাফল্যকে দেখছেন শিক্ষাবিদ ও প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা