ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায়
শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ।
জাহাঙ্গীর আলম
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাহবাজপুর এলাকায় কয়েকজন স্থানীয় বাসিন্দার গ্রে*ফ*তা*র*কে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষো*ভ ও উ*দ্বে*গ দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, গ্রে*ফ*তা*র হওয়া ব্যক্তিদের মধ্যে মাখন ও তুসাদ্দেক দীর্ঘদিন ধরে সৎ ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত এবং তাদের বি*রু*দ্ধে না*শ*ক*তা, থানার দা*লা*লি কিংবা সাধারণ মানুষকে হ*য়*রা*নি*র কোনো অ’ভি’যো’গ বা প্রমাণ নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাদের আ*ট*ক করা হয়। তবে এলাকাবাসীর একাংশের অ’ভি’যো’গ, প্রকৃত অ*প*রা*ধী*দে*র পরিবর্তে নি*রপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*র করা হয়েছে।
তাদের ভাষ্য, অতীতে যারা বিভিন্নভাবে মানুষকে হ*য়*রা*নি করেছে বা বি*ত*র্কি*ত কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের বি*রু*দ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণকে তারা সমর্থন করেন। কিন্তু নিরপরাধ ও সম্মানিত ব্যক্তিদের গ্রে*ফ*তা*র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিক্রিয়ায় বলা হয়েছে, নি*রপরাধ ব্যক্তিদের বি*রু*দ্ধে মা*ম*লা ও গ্রে*ফ*তা*রে*র ঘটনা অব্যাহত থাকলে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে।
এলাকাবাসী শাহবাজপুরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, রাজনৈতিক বিভেদ ও “মা*ম*লা বাণিজ্য” বন্ধ করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা গ্রে*ফ*তা*র হওয়া ব্যক্তিদের বিষয়ে নিরপেক্ষ ত*দ*ন্তে*র মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং নি*রপরাধ হলে দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছেন।