ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে পটিয়ায় গণজাগরণ-মোমবাতির আলোয় ভোটাধিকার রক্ষার ডাক- ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারুর
পটিয়া( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত জনসমাবেশে নৈতিকতা, সৎ রাজনীতি ও ন্যায়ভিত্তিক উন্নয়নের পক্ষে বক্তব্য দেন বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত এমপি প্রার্থী ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু।
সমাবেশে তিনি বলেন, ক্ষমতার লোভ নয় কেদমতের নিয়ত নিয়েই তিনি রাজনীতিতে এসেছেন। নির্বাচিত হলে পটিয়ায় দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভয়ভীতির রাজনীতির অবসান ঘটানোর অঙ্গীকার করেন তিনি। এমপি অফিস জনগণের জন্য উন্মুক্ত থাকবে এবং জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও জানান।
বক্তৃতায় শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে তিনি পটিয়া হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, যুব কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন উল্লেখ করে ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু সর্বস্তরের ভোটারদের উদ্দেশে বলেন, কোনো ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে উপস্থিত থেকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। কোনো বাধা সৃষ্টি হলে আইনসম্মতভাবে তা মোকাবিলা করে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান ।
তিনি বলেন, ভোটকেন্দ্র সুরক্ষিত রাখা মানে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাজনীতিকে সুরক্ষিত রাখা, মোমবাতি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য তিনি পটিয়াবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। এ সময় উপস্থিত জনতা নৈতিকতা ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব কাজী মো: সোলাইমান চৌধুরী, শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক মো: মহিউল আলম চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইচ চেয়ারম্যান কাজী মো: জসিম উদ্দীন, পটিয়া উপজেলার সাবেক ভাইচ চেয়ারম্যান ডা: এমদাদুল হাসান। ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আল্লামা ফেরদৌসুল আলম আলকাদেরী, সহ-সভাপতি আলহাজ্ব গাজী মঞ্জুরুল করিম রেফায়ী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী হোসাইন, কাজী নুরুল আবছার, বেলাল উদ্দীন আলমদার, ডা. মোহাম্মদ নাজিম উদ্দীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা (পূর্ব) পরিষদের সহ-সভাপতি মো: আখতার হোসেন, আবুল কালাম লিটন, আবদুল্লাহ আল হেলাল, আবুল কালাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ সাদা, মো: নাছির উদ্দীন, পটিয়া উপজেলার সভাপতি জনাব মঈন উদ্দীন হালিম, নুরুল আলম। এছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জেলা, উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ।