June 21, 2026, 11:03 pm
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১০

আদিলুর রহমান আদিল 

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ১০

 

আদিলুর রহমান আদিল

ময়মনসিংহ প্রতিনিধি:

 

ময়মনসিংহের ভালুকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুরের পাশাপাশি ভালুকা পৌর সদরে অবস্থিত বিএনপির একটি কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার ২৫ জানুয়ারী সন্ধ্যা ভালুকা পৌরসদর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার দিকে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় এবং বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভেঙে ফেলা হয়।

আহতদের মধ্যে কয়েকজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পৌরসদর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ বিষয়ে ভালুকা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা